সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: সোমবার ৮, ডিসেম্বর :: ইংল্যান্ডের বাজেবল ধরাশায়ী ! ব্রিসবেনের গোলাপি বলের যুদ্ধে জয়ী অস্ট্রেলিয়া। পাশাপাশি ব্রিসবেন টেস্ট জিতে সিরিজে ২-০ তে এগিয়ে গেল ক্যাঙ্গারু বাহিনী।
আজ চতুর্থ দিনেই ইংল্যান্ডকে পরাজিত করল তারা। ৮ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে সিরিজে আরও এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ২৪১ রানে।
অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল মাত্র ৬৫ রান অনায়াসে সেই রান ২ উইকেট হারিয়ে তুলে নেয় তারা। মাত্র ১০ ওভারে খেলার নিষ্পত্তি ঘটে। হেড ২২ বলে ২২ রানে করে প্যাভেলিয়ানে ফেরত যান। তবে আরেকজন ওপেনার জেক ওয়েদেরাল্ড অপরাজিত থাকেন ১৭ রান করে ।
লাবুশস্নে মাত্র ৩ রান করে আউট হন। তবে খুব দ্রুত ম্যাচ জিতিয়ে দেন। অধিনায়ক স্মিথ, মাত্র ৯ বল খেলে ২৩ রান করে অপরাজিত থাকেন স্মিথ। এদিন বেন স্টোকস লড়াকু ৫০ রান করেন, উইলজ্যাকস ৪১ করেন।
তবে আর কোন ইংল্যান্ডের ব্যাটার অস্ট্রেলিয়ানদের বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি। সেই কারণে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ২৪১ রানে শেষ হয়ে যায়।
অস্ট্রেলিয়ার পেসার নেসের দুর্দান্ত বল করে ৪১ রানে ৫ উইকেট পেয়েছেন ৷ ম্যাচে মোট ৮ উইকেট সংগ্রহ করার পাশাপাশি ৭৭ রান করবার জন্য ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন মিচেল স্টার্ক।
এখনো বাকি রয়েছে তিনটি টেস্ট যথাক্রমে অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে। সিরিজে ফিরে আসতে হলে তিনটি টেস্ট ম্যাচে ভালো পারফরম্যান্স করতে হবে ইংল্যান্ডকে নতুবা সিরিজ পরাজয় অবশ্যম্ভাবী।

