ভোটার সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হতেই সাবেক ছিটমহল এলাকায় নতুন জটিলতা দেখা দিয়েছে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: শুক্রবার ২৬,ডিসেম্বর :: ভোটার সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হতেই সাবেক ছিটমহল এলাকায় নতুন জটিলতা দেখা দিয়েছে। বিশেষ করে ছিটমহলের বাইরে বিয়ে হওয়া মেয়েদের নামে নোটিশ আসায় ক্ষোভ বাড়ে।

এই সমস্যা নিয়ে দিনহাটা বিধানসভার বিভিন্ন ছিটমহলের বাসিন্দাদের প্রতিনিধি দল মহকুমা শাসকের দপ্তরে যান।

বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছে—মাত্র একটি নথিতে কোনও সাবেক ছিটমহলবাসী আত্মীয়ের নাম থাকলেই সমস্যার সমাধান হবে। প্রতিনিধি জয়নাল আবেদীনের দাবি, দ্রুত কার্যকর হলে বহু পরিবার উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =