নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বৃহস্পতিবার ১৫,জানুয়ারি :: ফর্ম ৭ জমা ঘিরে চুঁচুড়া এসডিও অফিসে উত্তেজনা, জেলা শাসকের সরাসরি হস্তক্ষেপ । আজ চুঁচুড়া বিধানসভা এলাকায় ফের ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।
সাধারণ মানুষের পাশাপাশি বিজেপির বুথ লেভেল এজেন্ট ও দলীয় নেতারা ফর্ম ৭ জমা দিতে চুঁচুড়া এসডিও অফিসে হাজির হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হুগলি জেলার জেলা শাসক।
জেলা শাসক নির্বাচন কমিশনের গাইডলাইন স্মরণ করিয়ে দিয়ে স্পষ্ট জানান, নির্দিষ্ট নিয়ম মেনেই ফর্ম ৭ জমা নেওয়া হবে।
তাঁর বক্তব্য অনুযায়ী, শুধুমাত্র BLA-রাই ফর্ম ৭ জমা দিতে পারবেন এবং একসঙ্গে সর্বোচ্চ ১০টি করে ফর্ম জমা দেওয়ার অনুমতি রয়েছে। নির্দেশ দেওয়ার পর এসডিও অফিসের সামনে জমে ওঠা ভিড় ফাঁকা করতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
এই পরিস্থিতিতে বিজেপি হুগলি জেলার নেতা সুরেশ সাউয়ের সঙ্গে জেলা শাসকের কিছুক্ষণ কথোপকথন হয়। ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের নির্দেশিকা নিয়েই মূলত এই আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন সংক্রান্ত কাজ চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়।

