দুর্গাপুরের অর্জুনপুরে তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর, প্রতিবাদে ফাঁড়ি ঘেরাও মহিলা কর্মীদের

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ১৬,জানুয়ারি :: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? দুর্গাপুরের অর্জুনপুরে তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর, প্রতিবাদে ফাঁড়ি ঘেরাও মহিলা কর্মীদের ।

দুর্গাপুরের অর্জুনপুর গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মী মলয় মণ্ডলের বাড়িতে ভাঙচুরের ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য।

দলের অন্দরেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার পর পুলিশ কয়েকজন নিরীহ মানুষকে আটক করেছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ডিটিপিএস ফাঁড়ি ঘেরাও করেন মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা।

তাঁদের দাবি, অবিলম্বে নিরীহদের মুক্তি দিতে হবে। দলীয় পতাকা হাতে নিয়ে ফাঁড়ির সামনে বিক্ষোভে শামিল হন তৃণমূল কর্মীরাই। বিক্ষোভস্থল থেকে তৃণমূলের মহিলা নেতৃত্ব পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তাঁদের অভিযোগ, কারও ইশারায় পুলিশ কাজ করলে তার পরিণতি আরও ভয়াবহ হতে পারে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 19 =