তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভাতে সাংবাদিকদের হেনস্থা! মারতে উদ্যত তৃণমূল কর্মীরা।

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: পূর্বস্থলী :: রবিবার ১,ফেব্রুয়ারি :: তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভাতে সাংবাদিকদের হেনস্থা ! মারতে উদ্যত তৃণমূল কর্মীরা।

SIR এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের তরফে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী স্টেশন সংলগ্ন মাঠে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল ।সভার প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রথম দিকে মাঠ ভর্তি থাকলেও প্রদীপ মজুমদারের বক্তব্যের সময় হঠাৎই আস্তে আস্তে মাঠ ফাঁকা হতে থাকে। একটা সময় কিছু মানুষকে নিয়ে তিনি বক্তব্য চালিয়ে যেতে থাকেন তিনি।

সংবাদ মাধ্যম সেই ছবি তুলতে গেলে আটকায় তৃণমূল কংগ্রেস কর্মীরা । জোর করে মুছে দেওয়া হয় সেই ভিডিও। হেনস্থা করা হয় এক মহিলা সাংবাদিক সহ সকল সাংবাদিকদের। কেন ফাঁকা মাঠের ছবি তোলা হবে ? এই প্রশ্ন করতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।

এরপর ঘটনাস্থলে হাজির হন বিধায়ক তপন চট্টোপাধ্যায় । বিধায়কের সহযোগিতায় কোনক্রমে এলাকা ছাড়তে পারে সাংবাদিকরা। সত্য খবর পরিবেশনে কেন ভয়ে এত তৃণমূল কর্মীদের! সেই প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষজন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =