নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: রবিবার ১,ফেব্রুয়ারি :: আগামী ২ তারিখ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এছাড়াও গত ২৯ তারিখ থেকে শুরু হয়েছে হাই মাদ্রাসার পরীক্ষা।
এ পরীক্ষার জন্য প্রশাসনের সাথে আলোচনা করে মোট ৪৭ টি স্পেশাল বাস চালাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রের পরিবহন সংস্থা।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, মোট ৪৭ টি স্পেশাল বাস চালানো হচ্ছে। ডুয়ার্স অঞ্চলগুলোতে বিশেষ করে বেশি বাস দেওয়া হয়েছে । যাতে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোন রকম অসুবিধার সম্মুখীন না হতে হয় ।

