বুকে ধিক্কার পোস্টার ঝুলিয়ে শুনানি কেন্দ্রে হাজির অসুস্থ প্রবীণ ব্যক্তি : SIR শুনানি ঘিরে বিক্ষোভ বর্ধমানে

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মেমারি :: রবিবার ১,ফেব্রুয়ারি :: পূর্ব বর্ধমানে বিভিন্ন জায়গার পাশাপাশি মেমারি ১ নম্বর ব্লকে এস আই আর শুনানী কেন্দ্রে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে উপস্থিত হন শুনানি কেন্দ্রে।

সেই সমস্ত মানুষদের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগ জানলেন মেমারি ১ নম্বর ব্লকের তৃনমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়। এছাড়া অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সেখানে উপস্থিত রয়েছেন।

দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন তাদের কোনো সমস্যার মধ্যে পরতে হচ্ছে কিনা সেই সমস্ত দিকেও খোঁজ খবর নেন তিনি।

বেশ কয়েকজন ভোটার এসে উপস্থিত হন বুকে ধিক্কার পোষ্টার লাগিয়ে এস আই আর শুনানি কেন্দ্রে। তাদের অভিযোগ যেভাবে এস আই আর শুনানীর নামে সাধারন ভোটারদের হয়রানি করা হচ্ছে তার জেরেই এই ক্ষোভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 16 =