SIR শুনানির ডাক আসানসোল পুরনিগমের কংগ্রেস কাউন্সিলর এস এম মুস্তফাকে – বাজনা বাজিয়ে শুনানি কেন্দ্রে হাজির হলেন তিনি

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ১,ফেব্রুয়ারি :: আসানসোল পৌরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর এস এম মুস্তফাকে SIR-এর শুনানির জন্য ডাকা হয়েছে।

সেই শুনানিতে অংশ নিতে এদিন অভিনব ভঙ্গিতে বাজনা সহকারে আসানসোলের এন সি লাহিড়ী হাইস্কুলে অবস্থিত শুনানি কেন্দ্রে পৌঁছান কংগ্রেস কাউন্সিলর এস এম মুস্তফা।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, তিনি নিজেই বাজনা বাজাতে বাজাতে শুনানি কেন্দ্রে প্রবেশ করেন। তাঁর এই উপস্থিতি ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শুনানির আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এস এম মুস্তফা বলেন, তিনি পৌরনিগমের নির্বাচনে জয়লাভ করে গণতান্ত্রিকভাবে কাউন্সিলর হয়েছেন।

এরপরেও তাঁকে কেন শুনানির জন্য ডাকা হয়েছে, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও এ ধরনের শুনানির প্রয়োজনীয়তা নিয়ে তিনি বিভ্রান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − six =