প্রেমিকার বাড়ির পাশে, প্রেমিকের দেহ উদ্ধার।

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: গেদে :: রবিবার ১,ফেব্রুয়ারি :: ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গেদে এলাকায় প্রেমিকার বাড়ির পাশে জমিতে যুবকের দেহ উদ্ধার I

ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গেদে হালদারপাড়ায় প্রেমিকার বাড়ির পাশে জমি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার হয় আজ সকালে I পরিবারের লোকজনের দাবি, যুবককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

প্রেমিকার বাড়ির লোকজন মিলে এমন করেছে বলে অভিযোগ I গতকাল রাতে মৃত যুবক সৌরভ হালদার কে ফোন করে ডাকে তার প্রেমিকা প্রেমা হালদার। তারপর থেকেই যুবককে আর কোনরকম খোঁজ খবর পাওয়া যায়নি। আজ সকালে তার মৃতদেহ উদ্ধার হয়।

প্রসঙ্গত গেদে হালদারপাড়া বাড়ি অনুপ হালদারের মেয়ে পেমা হালদার এর সাথে সৌরভ হালদারের দীর্ঘদিনের একটি প্রেমের সম্পর্ক ছিল বলে পরিবার এবং স্থানীয় সূত্রে জানতে পারা যায় I এই প্রেমের সম্পর্কর কথা মেয়ের পরিবারের লোকজন জানার পর মেয়ের বাড়ি থেকে মানতে চায়নি।

পাশাপাশি মেয়ের বাবা সৌরভ হালদারের পরিবারের ওপর বিভিন্ন সময়ে হুমকি দিয়েছেন বলে পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে I সৌরভের পরিবার লোকজন মনে করছেন সৌরভ হালদারকে পরিকল্পিতভাবে প্রেমিকার বাবা অনুপ হালদার খুন করেছে।

আজ প্রেমিকার বাড়ির পাশে মৃত সৌরভ হালদারের দেহ উদ্ধার হয় I খবর পাওয়ার পর ঘটনাস্থলেই পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =