বংপুরে একটি বাড়িতে রাখা ফ্রিজে হঠাৎই আগুন লেগে যায় । মুহূর্তের মধ্যে ঘরের ভেতর ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুনে জ্বলে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায় ফ্রিজ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ২,ফেব্রুয়ারি :: বড়সড় বিপর্যয় থেকে অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার। বর্ধমানের বেড়মোর এলাকার বংপুরে একটি বাড়িতে রাখা ফ্রিজে হঠাৎই আগুন লেগে যায় । মুহূর্তের মধ্যে ঘরের ভেতর ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুনে জ্বলে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায় ফ্রিজ।আতঙ্কে ছুটোছুটি শুরু করেন বাড়ির সদস্যরা, খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তাদের দ্রুত পদক্ষেপের জেরেই বড়সড় অগ্নিকাণ্ড ও প্রাণহানির আশঙ্কা এড়ানো গেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই ফ্রিজে আগুন লাগে। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই, তবে আগুন ছড়িয়ে পড়লে বড়সড় ক্ষয়ক্ষতি হতে পারত বলে দমকল সূত্রে জানানো হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্কের পাশাপাশি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − fourteen =