নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ২,ফেব্রুয়ারি :: দুর্গাপুরের সিটি সেন্টারে ভগৎ সিং ক্রীড়াঙ্গনের পরিকাঠামো দেখে খুশি হয়ে স্টেডিয়ামের ড্রেসিংরুম সহ সমস্ত পরিকাঠামোগত উন্নয়নের দায়িত্ব নেওয়ার ঘোষণা করলেন সিএবির সভাপতি ও প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
তিনি জানান, এই স্টেডিয়ামে নিয়মিতভাবে সিএবির পুরুষ ও মহিলা ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে আয়োজিত স্পোর্টস কার্নিভালের শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
তাঁর এই ঘোষণায় খুশি দুর্গাপুরের ক্রীড়া মহল ও প্রশাসন। দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, বাংলার মহারাজের এই ঘোষণা দুর্গাপুরবাসীর কাছে অত্যন্ত গর্বের।

