আদিবাসী মহিলাকে নির্যাতন ও জমি দখলের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ২,ফেব্রুয়ারি :: এক আদিবাসী মহিলাকে নির্যাতন ও জমি দখলের অভিযোগ উঠল বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদের বিরুদ্ধে।

এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শ্যাম সোরেনের নেতৃত্বে আসানসোল উত্তর থানায় বিক্ষোভে সামিল হলেন আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ।

অভিযোগ, আসানসোল উত্তর থানার অন্তর্গত শালডাঙা এলাকায় বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদ ওই আদিবাসী মহিলাকে শারীরিকভাবে নির্যাতন করেন এবং তার জমি দখলের চেষ্টা চালান। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলে দাবি বিক্ষোভকারীদের।

এই অভিযোগকে সামনে রেখে থানার সামনেই তীব্র বিক্ষোভ দেখান আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। বিক্ষোভে অংশ নেওয়া বেশ কয়েকজন মহিলা হাতে অস্ত্র নিয়ে থানার সামনে অবস্থান করেন, যা ঘিরে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের একটাই দাবি—অবিলম্বে বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদকে গ্রেফতার করতে হবে এবং অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।

অন্যদিকে, সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদ। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসের চক্রান্তে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 1 =