ফের SIR আতঙ্কে মৃত্যু! ফারাক্কায় হঠাৎ প্রয়াণ দরিদ্র পরিবারের উপার্জনকারীর, ভেসে গেল পাঁচ সন্তানের ভবিষ্যৎ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফারাক্কা :: সোমবার ২,ফেব্রুয়ারি :: ফের SIR হিয়ারিং ও প্রশাসনিক আতঙ্কের মধ্যেই মৃত্যুর অভিযোগ উঠে এল মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভা এলাকা থেকে। ঘটনা কাঞ্চনতলা অঞ্চলের শুলিতলা গ্রামের।

মৃত ব্যক্তির নাম সাকির শেখ (বয়স আনুমানিক ৫৫ বছর)। তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী।

পরিবার সূত্রে জানা যায়, সাকির শেখের পরিবারে রয়েছেন চার মেয়ে ও এক পুত্র। বড় মেয়েটি শারীরিকভাবে প্রতিবন্ধী। সংসারের সমস্ত দায়িত্ব তাঁর কাঁধেই ছিল। হঠাৎ তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারটি কার্যত দিশেহারা হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, চারদিকে চলতে থাকা SIR হিয়ারিং ও নোটিশ সংক্রান্ত আতঙ্কে মানসিক চাপে ভুগছিলেন সাকির শেখ। শুলিতলা গ্রামের স্থানীয় BLO-2 জাহিরুল ইসলাম জানান,

এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পর থেকেই সাকির শেখ মাঝেমধ্যেই হিয়ারিং নোটিশ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়তেন। নোটিশ দেখলেই নানা প্রশ্ন করতেন। তাঁর চোখেমুখে সবসময় এক ধরনের আতঙ্কের ছাপ লক্ষ্য করা যেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 6 =