নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: সোমবার ২,ফেব্রুয়ারি :: বাঘের বাচ্চা বাঘ হয়, আর শুয়োরের বাচ্চা শুয়োর হয়- হেমন্ত বিশ্ব শৰ্মার করা মন্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে জেলা সভাপতির রাজ্যের মুখপাত্রের পাশে দাঁড়িয়ে বেফাঁস মন্তব্য, তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার নেতৃত্ব তথা নবদ্বীপের পৌরসভার পৌরপিতা বিমান কৃষ্ণ সাহার।
নবদ্বীপ শহরের ১৬ নং ওয়ার্ডের নিশান ক্লাবের ময়দানে নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের ডাকে এক প্রতিবাদী জনসভার আয়োজন করা হয়, সেখানেই উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি দেবাশীষ গাঙ্গুলি,
ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, ছিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র জয়া দত্ত, সহ শহর ও ব্লকের বিভিন্ন নেতৃত্ব ও কর্মী সমর্থক
সেখানেই সভা চলাকালীন মঞ্চে বক্তব্যে বক্তারা যেমন SIR এ হেয়ারিং নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করে পাশাপাশি বিজেপিকেও কটাক্ষ করে। সংবাদ মাধ্যমকে নবদ্বীপের পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা বলেন “বাঘের বাচ্চা বাঘ হয়,আর শুয়োরের বাচ্চা শুয়োর হয়”!

