নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ২,ফেব্রুয়ারি :: আজ থেকে শুরু হলো রাজ্যের মাধ্যমিক পরীক্ষা । অন্যান জেলার সাথে কোচবিহার জেলাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষার প্রথম পরীক্ষা শুরু হয় ।
সকাল থেকে কোচবিহার যে সমস্ত স্কুল গুলিতে মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র পড়েছে সেখানে পুলিশি নিরাপত্তা দেখা যায় ।
এবার কোচবিহার জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ হাজার বেড়েছে । ২০২৬সালের মাধ্যমিক পরীক্ষায় কোচবিহার জেলার মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৪৪হাজার ৫০০জন। এর মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ২০হাজার ৫০০জন এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ২৪হাজার ।
কোচবিহার জেলা জুড়ে পরীক্ষা কেন্দ্র রয়েছে ১১৭টি। এর মধ্যে মেইন ভেন্যু রয়েছে ৩৩টি। কোচবিহার জেলায় কোন স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র নেই।

