নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: সোমবার ২,ফেব্রুয়ারি :: সাফল্যের ধারা বজায় রাখার চ্যালেঞ্জ নিয়ে আজ থেকে মাধ্যমিক পরীক্ষায় বসল পূর্ব মেদিনীপুর জেলার ৪১,৫৭২ জন পড়ুয়া। মেধার জেলা হিসেবে পরিচিত এই জনপদে সকাল থেকেই ছিল সাজ সাজ রব। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের গোলাপ ফুল ও পেন দিয়ে বরণ করে নেন শিক্ষকরা।
পর্ষদের কড়া নজরদারি আর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হওয়া এই পরীক্ষায় জেলার পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তার জন্য বিশেষ বাস ও পুলিশি সহায়তার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। গত কয়েক বছরের মতো এবারও পাশের হারে রেকর্ড গড়াই এখন মূল লক্ষ্য এই ৪১ হাজার কলম সৈনিকের।

