যানজট নয়, এবার সোজা সেন্টারে: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে টোটো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: সোমবার ২,ফেব্রুয়ারি :: ডায়মন্ড হারবার:পরীক্ষার দিনে যানজট বা পরিবহণ সমস্যার কারণে যাতে কোনও মাধ্যমিক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছতে দেরি না করে, সেই লক্ষ্যেই ডায়মন্ড হারবারে চালু হয়েছে বিনামূল্যের টোটো পরিষেবা।

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার বিধানসভা জুড়ে প্রায় ১০০টি ই-রিকশা বা টোটো নামানো হয়েছে এই বিশেষ উদ্যোগে।

স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং তাঁর নির্দেশে পর্যবেক্ষক সামিম আহমেদের তত্ত্বাবধানে এই পরিষেবা চালু করা হয়েছে।

মাধ্যমিক পরীক্ষার সময় প্রতিদিন বহু পরীক্ষার্থীকে দূরের বিভিন্ন স্কুলে পরীক্ষা দিতে যেতে হয়। অনেকেই বাস বা অন্য যানবাহনের উপর নির্ভরশীল। কিন্তু পরীক্ষার দিন সকালবেলায় অতিরিক্ত যানজটের কারণে সময়মতো কেন্দ্রে পৌঁছনো নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়।

এই সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় টোটোগুলি মোতায়েন করা হয়েছে। সেখান থেকে পরীক্ষার্থীদের সরাসরি পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 9 =