দিল্লির সামগ্রিক রাজনীতির নজর কেড়ে নিয়েছেন তিনিই বঙ্গভবনের বাইরে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বঙ্গভবন(নয়াদিল্লি) :: মঙ্গলবার ৩,ফেব্রুয়ারি :: দিল্লির সামগ্রিক রাজনীতির নজর কেড়ে নিয়েছেন তিনিই। সকাল থেকে বঙ্গভবনের বাইরে দিল্লি পুলিশের অতি সক্রিয়তা, বাংলা থেকে যাওয়া ‘এসআইআর-এ ক্ষতিগ্রস্তদের’ হেনস্থার অভিযোগ, প্রতিবাদে গর্জে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজধানীর রাস্তায় নেমে আসা-

সকাল থেকেই হেইল রোডে বঙ্গ ভবনে তপ্ত পরিস্থিতি। বঙ্গভবনের সামনে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এরপর চলে যান হেইলি রোডের পুরনো বঙ্গভবনের সামনেও সেখানেও দাঁড়িয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

দিল্লি পুলিশের বিরুদ্ধেই মমতা বলেন, “দালালি করবেন না। দিল্লি পুলিশের আচরণ দেখো!” তবে সঙ্গে এও বলেন, “দিল্লি পুলিশের বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই। এটা ওনাদের দোষ নয়। আমাদের কিছু লোকই এসেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 15 =