সরকারি চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার দায়ে গ্রেপ্তার সিআইএসএফ এর জওয়ান ও তার ছেলে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বুধবার ৪,ফেব্রুয়ারি :: অভিযোগ- ৩৮ লক্ষ টাকার প্রতারণা করেছেন একাধিক ব্যক্তিকে রেলে চাকরি দেওয়ার নাম করে ।

আব্দুল মালেক (CISF) ও ছেলে নিজাম উদ্দিন গাজী বসিরহাট থানার পিফা ও দেবক এলাকার বিভিন্ন যুবককে রেল সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি দেবে বলে টাকা নিয়েছিল ।

এক এক জন ব্যক্তির কাছ থেকে ৫ থেকে ১০ লক্ষ্য টাকা পর্যন্ত নিয়েছে । কিন্তু বহুদিন কেটে গেলেও চাকরি না পাওয়ায় ছেলে ও বাবাকে আটকে বিক্ষোভ শুরু হয় । বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে । অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 19 =