বর্ধমানের মেমারিতে কলেজ ছাত্রী আত্মঘাতী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: বুধবার ৪,ফেব্রুয়ারি :: ১৯ বছরের প্রিয়াঙ্কা সাধুখাঁ। বয়স ১৯ বছর।পূর্ব বর্ধমানের মেমারি কলেজের দ্বিতীয় বর্ষের মিউজিকের ছাত্রী। প্রেমঘটিত কারণে চরম সিদ্ধান্ত নিল।গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল ঐ ছাত্রী।দেহ ময়নাতদন্ত হলো ।

পরিবার সূত্রে জানা যায় কলেজে যাওয়ার জন্য বাড়ির লোক ডাকাডাকি করে, সাড়া না পাওয়ায় ঘরের দরজা খুলে দেখে নিজের ঘরে সিলিং ফ্যানে ওড়ানায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

খবর দেওয়া হয় মেমারি থানার পুলিশকে তড়িঘড়ি উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মৃত ছাত্রীর বাবা বলেন আমার মেয়ের একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল তার সঙ্গেই কথা কাটাকাটি হয়েছিল তারপরেই এই ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 16 =