সাইবার ‘সেল’ ও মহিলাদের জন্য হেল্প ডেস্ক চালু হল বারুইপুর থানায়

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বুধবার ৪,ফেব্রুয়ারি :: মহিলাদের অভিযোগ জানানোর জন্য দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানায় আলাদা ‘মহিলা ডেস্ক’- চালু করা হল । মহিলাদের সমস্যা নিয়ে প্রকাশ্যে বা থানার টেবিলে বলতে অনেকেই সংকোচ বোধ করেন তাই মহিলাদের কথা ভেবে বারুইপুর থানায় এই প্রথম মহিলা হেল্প ডেক্স চালু করা হল ।

যেখানে মহিলারা তাদের সমস্যার কথা জানাতে পারবেন মহিলা অফিসারের কাছে।সাইবার প্রতারণার সংখ্যা দিন দিন বাড়ছে। অসংখ্য অভিযোগ জমা পড়ছে থানায়। প্রতারিত মানুষজনকে দ্রুত পরিষেবা দিতে সাইবার প্রতারণার অভিযোগ নিতে আলাদা ‘সেল’ও তৈরি করল বারুইপুর থানার পুলিশ।

এই সেলের উদ্বোধন করেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত। বারুইপুর থানার আইসি অর্ধেন্দুশেখর দে সরকার জানান, সাইবার প্রতারণার ক্ষেত্রে সময়টা খুব গুরুত্বপূর্ণ।

টাকা খোওয়া যাওয়ার পর পদক্ষেপ করতে যত দেরি হবে, তত উদ্ধারের সম্ভবনা কমবে। সে কথা মাথায় রেখেই এই সেল ২৪ ঘণ্টা চালু রাখা হবে।

অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি গত কয়েক মাসে চুরি বা হারিয়ে যাওয়া প্রায় ২৫ টি মোবাইল উদ্ধার করে এদিনও প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়। সম্প্রতি সাইবার প্রতারণার শিকার হয়ে লক্ষাধিক টাকা খোয়ানো এক তরুণীর হাতে সেই টাকার বড় অংশ উদ্ধার করে ফিরিয়ে দেওয়াও হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 20 =