বোলপুরে পুলিশের বড় সাফল্য উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ, গ্রেপ্তার এক ​

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর ::বৃহস্পতিবার ৫ফেব্রুয়ারি :: বীরভূমের বোলপুরে নিষিদ্ধ মাদক ও নেশাদ্রব্যের বিরুদ্ধে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল বোলপুর থানার পুলিশ।

রাতভর তল্লাশি চালিয়ে বোলপুরের উদয়ন পল্লী এলাকা থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ (কোরেক্স)। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া বোতলের সংখ্যা প্রায় ৪০ হাজার ৭৪০।

​গোপন সূত্রে খবর পেয়ে উদয়ন পল্লীর একটি গোপন ডেরায় হানা দেয় বোলপুর থানার বিশেষ টিম। রাতভর চলে তল্লাশি অভিযান। সেখান থেকেই উদ্ধার হয় কয়েকশো কার্টুন ভর্তি এই নিষিদ্ধ সিরাপ । পুলিশের প্রাথমিক অনুমান, এই বিপুল পরিমাণ সামগ্রী অবৈধভাবে মজুত করা হয়েছিল।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মুন্না সিং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তি শান্তিনিকেতন থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। কেন এবং কী উদ্দেশ্যে এত পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ সেখানে মজুত রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। বোলপুর থানার পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই কারবারের মূল পাণ্ডাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + thirteen =