বাংলার পরিযাযী শ্রমিকের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার মুম্বাই রেল লাইনের ধার থেকে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট ::বৃহস্পতিবার ৫ফেব্রুয়ারি :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের বালতি মাঝের পাড়ার ঘটনা ।

গত সাত বছর আগে আলফাজ মন্ডল পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়েছিল। মুম্বাই মেট্রো রেলস্টেশনের জন্য ঠিকাদারের আন্ডারে কাজ করতো।

থাকতো মুম্বাইয়ের ঢাকিয়ার রোড এলাকায় ২ ফেব্রুয়ারি রাতে কাজ থেকে ফিরে ট্রেনে করে ঢাকিয়া রোডে ফিরছিল । তারপর থেকে সে নিখোঁজ হয়ে যায় ।

ভোরে মুম্বাই পুলিশ মুম্বাই মসজিদ বন্দর রেল লাইনের পাশ থেকে রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে । মঙ্গলবার সকালে তার পরিবারকে জানায় নিখোঁজ পরিযায়ী শ্রমিকে আলফাজ এর মৃতদেহ উদ্ধার  হয়েছে ।

হঠাৎ কি হল কেনই বা নিখোঁজ হয়ে গেল তারপর রক্তাক্ত মৃতদেহ রেললাইন এর ধার থেকে উদ্ধার হল ইতিমধ্যে এই মৃত্যু নিয়ে রহস্যের দানা বেঁধেছে।

মৃতের দাদা জানায় , ভাইযের সঙ্গে বেশ কদিন ধরে বাঙালি শ্রমিক বলে এমনকি বাংলাদেশী বলে ওই ঠিকাদারের অধীনে থাকা কিছু শ্রমিক তাকে বাংলা ভাষায় কথা বলা বাঙালি হওয়ায়  বাংলাদেশের লোক বলে থাকে দাগিয়ে দিয়েছে ।

সেই কথা আলফাজ তার ভাই জিন্নাকে ফোনে বিস্তারিত জানিয়েছিল । তারপরেই এই ঘটনা । এখন প্রশ্ন হচ্ছে ট্রেনে বাড়ি ফেরার পথেই কি তাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়া হলো না তাকে পরিকল্পনা করে খুন করে রেললাইনের ধারে ফেলে রাখা হয়েছে ।

যেভাবে বাঙ্গালীদের ওপরে ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে বাংলাদেশী বলে দাগিয়ে হত্যা করা হচ্ছে তারই বহিঃপ্রকাশ এই ঘটনা হতে পারে । মহারাষ্ট্র পুলিশ উপযুক্ত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক এমনটাই দাবি করছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 7 =