সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য সরকারের কর্মচারীদের বকেয়া ২৫ শতাংশ দিয়ে দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ৭,ফেব্রুয়ারি :: ৩১ শে মার্চের মধ্যে ২৫ শতাংশ বকেয়া ডিএ দিতে হবে। ১৫ মে এর মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট কোর্টে জমা দিতে হবে। বাকি ৭৫ শতাংশ ডিএ কিভাবে দেওয়া হবে তা আলোচনা করতে ৩ সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের ।
নির্দিষ্ট করে বলতে গেলে ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া মোট অঙ্ক ৪১,৮৭১ কোটি। সেই ক্ষেত্রে ৩১ মার্চের মধ্যে ২৫ শতাংশ মেটাতে প্রয়োজন ১০,৪৬৮ কোটি। লড়াই শুরু হয়েছিল যখন হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায় আসে।

আজকে যে রায় এসেছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা আজ প্রমাণ হল কর্মচারীদের যে লড়াই ও অধিকার তারা নষ্ট করতে পারেননি।

আমরা রাজ্যের বিরোধী দলনেতা কে ধন্যবাদ জানাচ্ছি । তিনি যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন । আমরা ধন্যবাদ জানাই বিকাশরঞ্জন ভট্টাচার্যকে তিনি বিনা পারিশ্রমিকে লড়াই করেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 2 =