লক্ষীর ভান্ডার ৫০০ বাড়ায় আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠলেন মহিলারা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শনিবার ৭,ফেব্রুয়ারি :: লক্ষীর ভান্ডার ৫০০ বাড়ায় আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠলেন মহিলারা। কয়েকদিন আগে পেশ হয়েছে কেন্দ্রের বাজেট। তবে সেই বাজেটে রাজ্যের কোন মানুষেরই উপকার হয়নি এমনটাই মত প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

এরপর বৃহস্পতিবার চন্দ্রিমা ভট্টাচার্য পেশ করেন রাজ্য বাজেট। কয়েক দিন ধরেই লক্ষীর ভান্ডার নিয়ে চলছিল জল্পনা। অবশেষে সেই জল্পনার অবসান ঘাটালো রাজ্য বাজেটে। লক্ষীর ভান্ডার বাড়ল ৫০০ টাকা।

এতদিন পর্যন্ত যারা লক্ষীর ভান্ডার পেতেন এক হাজার টাকা তারা পাবেন এবার থেকে ১৫০০ টাকা। পাশাপাশি যারা পেতেন বারোশো টাকা তারা পাবেন ১৭০০ টাকা। রাজ্য বাজেট ঘোষণার পরেই জেলা জুড়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন মহিলারা।

উল্লেখযোগ্যভাবে সিঙ্গুর এলাকার মহিলারা একটু বেশি আনন্দ উচ্ছাসে মেতে ওঠেন। কারণ সিঙ্গুরের জমি হারা কৃষকদের পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপরে আবার লক্ষী ভান্ডার ৫০০ টাকা বাড়ার খবর পেয়েই সবুজ আবির খেলতে ব্যস্ত হয়ে পড়লেন সিঙ্গুর এলাকার মা বোনেরা।

তবে শুধু আবির খেলাই নয়। লক্ষীর ভান্ডার মাথায় নিয়ে থালা বাজিয়ে তারা এই আনন্দ উৎসব পালন করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 3 =