দুর্গাপুরে তৃণমূলপন্থী আইনজীবীদের মিছিল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ৭,ফেব্রুয়ারি :: দুর্গাপুরে তৃণমূল পন্থী আইনজীবীদের মিছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে সাওয়ালকে স্বাগত জানিয়ে দুর্গাপুরে তৃণমূল পন্থী আইনজীবীরা মিছিল করেন। দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে এই মিছিল হয়।নেতৃত্ব দেন প্রাক্তন কাউন্সিলর ও প্রাক্তন বার অ্যাসোসিয়েশন সভাপতি দেবব্রত সাঁই। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, যুব তৃণমূল সভাপতি মনোজ চন্দ-সহ অন্যান্য আইনজীবীরা। তাঁদের দাবি, এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের পক্ষে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে লড়াই করেছেন।

দেবব্রত সাঁই বলেন, “বাংলার মানুষের পাশে থাকার প্রমাণ আবারও দিলেন মুখ্যমন্ত্রী। লড়াই ই তাঁর রাজনীতির মূল শক্তি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − seven =