নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: শনিবার ৭,ফেব্রুয়ারি :: পূর্ব বর্ধমানে লরির ধাক্কায় মৃত্যু হল পথ চলতি বৃদ্ধের, ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব বর্ধমান মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ। পূর্ব বর্ধমান জেলার মেমারির থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি র অন্তর্গত সাতগেছিয়াতে পাওয়ার হাউ স এলাকায় কালনা বর্ধমান রোডে এক মর্মান্তিক দুর্ঘটনা।
স্থানীয় সূত্র জানা যায় পথচারীর নাম শংকর মুখার্জী আনুমানিক বয়স ৬২ বছর । তিনি সাতগেছিয়াতে কর্মসূত্রে থাকতেন। মৃত ব্যক্তি শংকর মুখার্জী বাড়ি কচুট এলাকায় বলে জানা যায়। তিনি কালনার দিক থেকে বর্ধমান রোডের দিকে হেঁটে যাচ্ছিলেন।
একটি দ্রুতগতির লরি কালনা দিক থেকে বর্ধমানের দিকে যাওয়ার সময় তাকে পিষে দিয়ে যায় । ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়। আকস্মিক এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। অন্যদিকে ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।

