পরীক্ষা দেওয়ার সময় ফের অসুস্থ ছাত্রীকে আনা হয় পূর্ব বর্ধমান জেলার কালনা হসপিটালে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ৭,ফেব্রুয়ারি :: মাধ্যমিক পরীক্ষার চলাকালীন শুক্রবার দুবার অসুস্থতা, প্রথমে ভর্তি করা হলো মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে,পড়ে সেখানেও পরীক্ষা দেওয়ার সময় ফের অসুস্থতা।

অসুস্থ ছাত্রীকে  আনা হয় পূর্ব বর্ধমান জেলার কালনা হসপিটালে। বর্তমানে কালনা মহকুমা হসপিটালে শেষমেষ করা হলো পরীক্ষার ব্যবস্থা।জানা গিয়েছে বেগপুর ইউনিয়ন গার্লস হাই স্কুলের ছাত্রী পূজা হাঁসদার পরীক্ষার সিট পড়েছিল কাকুরিয়া দেশবন্ধু হাই স্কুলে। এদিন শুক্রবার ইতিহাস পরীক্ষার দিন সেখানে পরীক্ষা দিতে যায় সে, পরীক্ষা চলাকালীন হঠাৎই তার খিচুনি অনুভব হয়,অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী।

তাকে নিয়ে আসা হয় মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, সেখানে কিছুক্ষণ চিকিৎসা চলার পর পরীক্ষায় বসে সে। সেখানেও অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। তাকে পরবর্তী সময় কালনা হসপিটালে নিয়ে আসা হলে সেখানেই তার পরীক্ষার ব্যবস্থা করে মাধ্যমিক শিক্ষা পর্ষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 2 =