সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১১,ফেব্রুয়ারি :: ফেব্রুয়ারি মাস চারিদিকে ভালোবাসার গুঞ্জন। ভালোবাসার সপ্তাহ রোজ ডে দিয়ে শুরু ভ্যালেন্টাইন্স ডে দিয়ে সমাপন। তার মাঝেই আজকে টেডি ডে ভালোবাসার সপ্তাহের অন্যতম দিন, দেদার বিক্রি হচ্ছে টেডি।
বিধান মার্কেটের এক ব্যবসায়ী জানিয়েছেন টেডির চাহিদা সারা বছরই থাকে, তবে আজ টেডি ডে তে চাহিদা যেন আরো বেশি। সকাল থেকে ভালোই বিক্রি হচ্ছে, ২০০ টাকা থেকে দাম বেশি দামেরও রয়েছে। এবার নতুন নতুন ডিজাইনের টেডি এসেছে, নতুন ডিজাইনের টেডির প্রতি ক্রেতারা আকর্ষিত হচ্ছেন।
প্রিয়জনকে টেডি উপহারের দিয়ে সম্পর্কের মধ্যে কোমলতা ও বিশ্বাস ভরসা বৃদ্ধি করা। কেন টেডি ডে পালন করা হয়ে থাকে?
আসলে টেডি বিয়ার কেবলমাত্র একটি খেলনা নয় টেডি বিয়ার ভালোবাসার প্রতীক। বলা হয়ে থাকে টেডি বিয়ার মানুষের একাকীত্ব দূর করে থাকে। রকমারি টেডি রয়েছে বাজারে, অনেকের পছন্দের লাল কারো গোলাপি কারো বা সাদা।

