মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় দুর্ঘটনায় গুরুতর আহত দুই মাধ্যমিক পরীক্ষার্থী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ    ::  বুধবার ১১,ফেব্রুয়ারি :: মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় দুর্ঘটনায় গুরুতর আহত দুই মাধ্যমিক পরীক্ষার্থী। আহতরা হলেন রাশিদ খান ও রাজেশ খান উভয়ে নূরপুর পাঠানপাড়ার বাসিন্দা। নূরপুর হাই স্কুলের ছাত্র, মথুরাপুর বিএসএস হাই স্কুলে পরিক্ষা দিতে যাচ্ছিল।
খয়েরতলায় দাড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে বাইকে থাকা পরীক্ষার্থীটি। ঘটনাস্থলে গুরুতর আহত হন দুই পরীক্ষার্থী। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে প্রথমে নিয়ে আসা হয় মানিকচক গ্রামীন হাসপাতালে।
সেখানেই চিকিৎসাধীন রয়েছেন রাশিদ খান তবে রাজেশ খানের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপতালে স্থানান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 14 =