একটি ভোজ্য তেল বোঝাই ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার মাঝে থাকা ডিভাইডারে এবং পরে একটি জাতীয় সড়কের পাশে থাকা ঝুপড়িতে গিয়ে ধাক্কা মারে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিয়া :: শনিবার ১৪,ফেব্রুয়ারি :: এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো শিল্পশহর হলদিয়া। হলদিয়া ১১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভোজ্য তেল বোঝাই ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার মাঝে থাকা ডিভাইডারে এবং পরে একটি জাতীয় সড়কের পাশে থাকা ঝুপড়িতে গিয়ে ধাক্কা মারে।

দুর্ঘটনাটি ঘটেছে হলদিয়ার ভবানীপুর থানার অন্তর্গত ডিঘাসীপুরের তালপুকুর মোড়ে। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। একাধিক জন আহত হয়েছেন জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে ভবানীপুর থানার পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন তেল ট্যাঙ্কারটি দ্রুত গতিতে হলদিয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় এই বিপত্তি ঘটেছে। আহতদের হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + seventeen =