রামপুরহাটে দেড় বছরের শিশুকন্যা অপহরণ, কয়েক ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদ থেকে উদ্ধার; গ্রেফতার এক যুবক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: শনিবার ১৪,ফেব্রুয়ারি :: রামপুরহাটে দেড় বছরের শিশুকন্যা অপহরণ, কয়েক ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদ থেকে উদ্ধার; গ্রেফতার এক যুবক বীরভূমের রামপুরহাটে দেড় বছরের এক শিশুকন্যা অপহরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

                                                               ধৃত ইব্রাহিম শেখের বাড়ি মুর্শিদাবাদের সুতি  

তবে রামপুরহাট থানার পুলিশের দ্রুত তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদ থেকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনায় ইব্রাহিম শেখ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল প্রায় সাড়ে ১১টা নাগাদ রামপুরহাট থানার অন্তর্গত পানিসাইল গ্রামের বাসিন্দা গোলাপশা খাতুনের বাড়ি থেকে তার দেড় বছরের কন্যাকে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।

ঘটনার পরই পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই দ্রুত তদন্তে নামে পুলিশ।

বিভিন্ন সূত্র ধরে অভিযান চালিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত ইব্রাহিম শেখকে আটক করা হয় এবং অপহৃত শিশুটিকে উদ্ধার করে রামপুরহাট থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃত ইব্রাহিম শেখের বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার আয়রন এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে অভিযুক্ত বাড়িতে প্রবেশ করে শিশুটিকে নিয়ে যেতে সক্ষম হল, তা নিয়ে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 18 =