২৫০০ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ ফেনসিডিল সহ আটক একটি মারুতি ওমিনি গাড়ি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ১৪,ফেব্রুয়ারি :: গতকাল গভীর রাতে বসিরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে- সীমান্তবর্তী এলাকা গাছা আকারপুর দিয়ে বাংলাদেশে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার হবে।

সেই খবর পেয়েই বসিরহাট থানার পুলিশ সীমান্তবর্তী এলাকায় টহলদার শুরু করে। তখনই একটি মারুতি ওমনি গাড়ি পুলিশ দেখে দাঁড় করিয়েই গাড়ি থেকে পালিয়ে যায় চালক ও ভেতরে থাকা এক যুবক।

পুলিশ এসে গাড়িটি উদ্ধার করতে পারলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। গাড়ি থেকে উদ্ধার হয় ২৫০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =