কাটোয়া স্টেশনে ট্রেনের কামরায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে যাত্রীরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাটোয়া :: রবিবার ১৫,ফেব্রুয়ারি :: পূর্ব বর্ধমানের, কাটোয়া রেলওয়ে স্টেশন-এর ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কাটোয়া–আজিমগঞ্জ ট্রেনের একটি কামরায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল।

রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা ট্রেনের একটি কম্পার্টমেন্ট থেকে ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তের মধ্যেই আগুন দাউদাউ করে জ্বলে ওঠে। হঠাৎ আগুন দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি ও আরপিএফ। খবর দেওয়া হয় দমকল দফতরে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 10 =