নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিবনিবাস :: রবিবার ১৫,ফেব্রুয়ারি :: মহা শিবরাত্রি উপলক্ষে নদিয়ার কৃষ্ণগঞ্জের শিব নিবাসে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে ভক্তদের ভিড়।
১৭৫৪ খ্রিস্টাব্দে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র বর্গীদের হাত থেকে নিজে এবং পরিবারকে বাঁচাতে কৃষ্ণগঞ্জের মাজদিয়ার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ ও মন্দির প্রতিষ্ঠা করেন।
সেই থেকেই শুরু শিবচতুর্দশীতে শুরু হয় শিবরাত্রি পুজো। শুধু নদিয়া জেলা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত এই শিব চতুর্দশীতে ভিড় করেন শিব নিবাসে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবের মাথায় জল ঢালতে। কথিত আছে এই দিনে বেল পাতা দিয়ে শিবের মাথায় গঙ্গা জল ঢাললে মনস্কামনা পূর্ণ হয়।
শিবরাত্রি উপলক্ষে শিবনিবাসে বসে মেলা। শিব চতুর্দশী উপলক্ষে এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত পুলিশ প্রশাসন। শিবনিবাসে আসার প্রত্যেকটি রাস্তায় রয়েছে পুলিশের কড়া নজরদারি।
মন্দির চত্বরে কোনরকম অবাঞ্ছিত ঘটনা যাতে না ঘটে সেদিকে সচেষ্ট পুলিশ প্রশাসন। সব মিলিয়ে কৃষ্ণগঞ্জের শিব নিবাস শিবরাত্রি উপলক্ষে আজ জমজমাট।
বেলা যতো বাড়বে, ভক্তদের ঢল ততই বাড়বে। ইতিমধ্যেই মন্দিরের ভেতরে দীর্ঘ উচ্চতার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢেলে একটু স্পর্শ করে মানুষ তাদের আশা পূরণ করতেই ব্যস্ত এই মহা শিবরাত্রির দিনে।

