নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৫,ফেব্রুয়ারি :: মালদা জেলার কালিয়াচক এলাকার ঘটনা। এই বিষয়ে এদিন মালদা জেলা পুলিশ সুপার অফিসে সাংবাদিক বৈঠক করলেন পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি।
তিনি জানান, গত গত ৬ ফেব্রুয়ারি এক নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে। ৭ তারিখ পুলিশ নগ্ন অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে । এদের মধ্যে একজন ব্রাউন সুগার আসক্ত। ধৃতদের শুক্রবার জেলা আদালতে পেশ করা হয়। তদন্তের সাপেক্ষে ধৃতদের নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে। তিনি আরো বলেন নগ্ন অবস্থায় ওই শিশুটিকে পুলিশ উদ্ধার করেছিল।
কে বা কারা শিশুটিকে তুলে নিয়ে যায় তা বলতে পারেনি সে। কালিয়াচক থানার পুলিশ তদন্ত নেমে দুজনকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

