নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বামনহাট :: সোমবার ১৬,ফেব্রুয়ারি :: আজ দুপুর ১২ টা নাগাদ বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শচীনন্দন এলাকার বাসিন্দা আব্দুল হামিদের ছেলে শফিকুল শেখ কে,
ঘটনা প্রসঙ্গে জানা যায় আজ সকাল বেলা ওই যুবক বামনহাট এক নং গ্রাম পঞ্চায়েতের সাবেক ছিট পোয়াতোর কুঠি এলাকায় আসে তার শ্বশুরবাড়িতে।
শ্বশুরবাড়ির সূত্রে খবর সে বাড়িতে ঢোকেনি বাইরেই বসেছিল বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে শ্বশুর বাড়ির লোকজন দেখেন তিনি বিষ খেয়ে রয়েছেন ।
এরপর তড়িঘড়ি তাকে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করে ওই এলাকার বাসিন্দারা বর্তমানে তিনি স্থিতিশীল থাকলেও উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তরিত করা হয়েছে।
সূত্রের খবর সে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে মদ্যপান করেন এই কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তাদের ধারণা।

