নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ১৬,ফেব্রুয়ারি :: পরকীয়ার জেরে খুন। গ্রেফতার প্রেমিক প্রেমিকা। পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘী থানার ক্ষেতিয়ার ঘটনা।
পথের কাঁটা সরাতে দাওয়াতের অনুষ্ঠান করে নিমন্ত্রণ ১৫ই ফেব্রুয়ারি, আর সেখান থেকেই ঢিল ছোড়া দূরত্বে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন।

মৃত শফিকুল ইসলাম আনসারী
মৃতের নাম শফিকুল ইসলাম আনসারী। দেহ সোমবার ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। এই ঘটনায় গ্রেফতার মৃতের স্ত্রী রাজিয়া সুলতানা এবং তার প্রেমিক মমতাজ উদ্দিন শেখ।
সোমবার সাংবাদিক সম্মেলন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানিয়েছেন, মৃত শফিকুল ইসলাম কর্মসূত্রে সোনা রুপোর কাজ করার জন্য চেন্নাই থাকতেন। সেই সুযোগে তার স্ত্রীর সাথে তারই বন্ধু মমতাজ উদ্দিন শেখের বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে।
মাসখানেক আগে শফিকুল ইসলাম আনসারী বাড়ি ফিরে আসে কিন্তু আর কর্মস্থলে ফিরে যায়নি। যে কারণে রাজিয়া সুলতানা এবং মমতাজ উদ্দিন শেখের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায় রাজিয়ার স্বামী শফিকুল। তাই পরিকল্পনা করে তাকে খুনের ছক কষে দুজনে।
পুলিশ জানিয়েছে, ১৫ তারিখ মমতাজ উদ্দিন তার বাড়িতে দাওয়াতের আয়োজন করে। স্ত্রীকে সঙ্গে নিয়ে সেখানে আসে শফিকুল। পরিকল্পনা করে মিরিক পাড়ার কাছে মেরে ক্যানেলের জলে ফেলে দেয়। এরপরে মমতাজ উদ্দিন সাজানো নাটক করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে।

