গভীর রাতে চাঁদমালা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সমুদ্রগড় :: মঙ্গলবার ১৭,ফেব্রুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার,পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের অন্তর্গত দোলতলা এলাকায় সোমবার গভীর রাতে একটি ঠাকুরের চাঁদমালা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আচমকাই কারখানায় আগুন লাগতে দেখে বাড়ির সদস্যরা তড়িঘড়ি উঠে আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়।

খবর পেয়ে নবদ্বীপ থেকে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তবে ততক্ষণে কারখানার ভেতরে থাকা অধিকাংশ সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। কারখানার মালিক পিন্টু মোদক জানান, চাঁদমালা তৈরির বিভিন্ন উপকরণ ছাড়াও সেখানে চারটি সাইকেল ও একটি ব্যাটারি চালিত স্কুটি রাখা ছিল। সমস্ত কিছুই আগুনে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার বেলা নাগাদ তিনি জানান, এই অগ্নিকাণ্ডে আনুমানিক ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =