ডিউটিরত অবস্থায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার কালনা থানার এক পুলিশ কর্মীর।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: মঙ্গলবার ১৭,ফেব্রুয়ারি :: ডিউটিরত অবস্থায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার কালনা থানার এক পুলিশ কর্মীর। জানা গিয়েছে ধাত্রীগ্রাম নবদ্বীপ মোড় সংলগ্ন এলাকায় সোমবার রাতে ডিউটি করছিলেন কালনা থানার পুলিশ কর্মী বিশ্বজিৎ রায়।

তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বিটরা এলাকায়। নাইট ডিউটিতে তিনি এবং তার আরও সহযোগী পুলিশ কর্মীরা ছিলেন, বাথরুম করার জন্য গাড়ি থেকে নেমে রাস্তা পেরিয়ে অপর সাইডে যাওয়ার পথেই একটি গাড়ি তাকে ধাক্কা মেরে দেয়।কিছুক্ষণ পর সহকর্মী পুলিশরা তাকে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসে কালনা মহকুমা হসপিটাল। সেখানে কিছুক্ষণ চিকিৎসা চলার পরই মৃত্যু হয় পুলিশ কর্মী বিশ্বজিৎ রায়ের। ঘটনার পর এলাকায় নেমেছে শোকের ছায়া।

এ প্রসঙ্গে মৃত ওই পুলিশকর্মীর ছেলে প্রবীর রায় মঙ্গলবার জানান, আর পাঁচটা দিনের মতনই রাতে ডিউটিতে ছিলেন বাবা, আর সেই সময় একটি গাড়ি ধাক্কাতে এই ঘটনা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =