বিজেপি ভোটে জিতে বাংলাকে শ্মশানে রূপান্তরিত করবে , ঝাঁটা মেরে বিজেপিকে তাড়ানোর নিদান দিলেন তৃণমূল বিধায়ক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বুধবার ১৮,ফেব্রুয়ারি :: বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি প্রকাশ্য তৃণমূলের সভা থেকে বিজেপিকে ঝাটা মেরে তাড়ানোর নিদান দিলেন। বিধায়ক বলেন প্রত্যেকে ঘরের মায়ের বুঝে নিতে হবে তাদের অধিকার।

বিজেপি ভোটে জেতার আগে মহিলাদের অপমান করে, ভোটে জেতার পর বিজেপি বাংলা কে শ্মশানে রূপান্তরিত করবে, বাংলার মানুষ বাংলাকে শ্মশান হতে দেবে না, তাই বিজেপিকে ঝাঁটা মেরে তাড়াতে হবে। এই মন্তব্যের সাফাই দিতে গিয়ে বিধায়কের সুর আরো কড়া।

                           রাজ্য বিজেপির সংখ্যালঘুসে সেলের সহ-সভাপতি কাসেম আলী

তৃণমূল বিধায়কের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি রাজ্য বিজেপির সংখ্যালঘুসে সেলের সহ-সভাপতি কাসেম আলী বলেন বিধায়কের অনেক দায়-দায়িত্ব থাকে, একজন বিধায়ক প্রকাশ্যে বিরোধী দলকে হুমকি দিচ্ছেন , ঝাঁটা মারার নিদান দিচ্ছেন

এক্ষুনি এই বিধায়ককে কোমরে দড়ি বেঁধে লকাপে নিয়ে যাওয়া উচিত। পুলিশ দলদাসে পরিণত হয়ে গেছে। গণতান্ত্রিক পদ্ধতিতে ২৬ সালে তৃণমূলকে মানুষ বিদায় জানাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =