নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: বুধবার ১৮,ফেব্রুয়ারি :: বর্ধমান শহরে তীব্র উত্তেজনা। তৃণমূল বিজেপি দুপক্ষের মধ্যে হাতাহাতি।পুলিশের হাতে এক বিজেপি কর্মী আটক , তিনজন তৃণমূল কর্মী জখম। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে বর্ধমান শহরের শিয়ালডাঙ্গার কাছে ।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তারা যখন তাদের প্রচার বর্ধমান শহরের পুলিশ লাইন এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে প্রচারের কাজে নেমেছিলেন সেই সময় তৃণমূল নেতা শ্যামল রায়ের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়। তারাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে।।
পাল্টা তৃণমূল নেতা শ্যামল রায়ের অভিযোগ, তারা যখন পুলিশ লাইনে এলাকায় দেওয়াল লেখার জন্য চুনকাম করছিলেন , সেই সময় তাদের দেওয়ালের ওপর বিজেপি স্টিকার লাগিয়ে চলে যায়। সেই ঘটনার প্রতিবাদ করেছেন তারা।
বিজেপির খোকন সেনের নেতৃত্বে ৫থেকে ৬টি বাইকে করে তারা এসে হামলা চালায়। তাদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিলো একজনের হাতে পিস্তল দেখতে পাই।
এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়, একে অপরের দিকে তেড়ে যায়। হাতাহাতি শুরু হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

