ভোটমুখী পশ্চিমবঙ্গে প্রচারে বড় চমক দিতে চাইছে বিজেপি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ১৮,ফেব্রুয়ারি :: ভোটমুখী পশ্চিমবঙ্গে প্রচারে বড় চমক দিতে চাইছে বিজেপি। সূত্রের খবর, দক্ষিণবঙ্গের একাধিক সাংগঠনিক অঞ্চল থেকে ‘রথযাত্রা’ শুরু করার পরিকল্পনা নিয়েছে দল। মার্চের প্রথম সপ্তাহেই এই রথযাত্রা শুরু হতে পারে বলেই খবর।

বিজেপি সূত্রের খবর, দোলযাত্রা ৩ মার্চ। তারপর থেকেই বিজেপি রাজ্য জুড়ে প্রচারের জন্য রথযাত্রা করার পরিকল্পনা করেছে। তার প্রস্তুতিও শুরু করেছে।

প্রসঙ্গত, ১৯৯০ সালে অযোধ্য়ায় বাবরি মসজিদের স্থানে রামমন্দির নির্মাণের দাবিতে‘রাম রথযাত্রা’ করেছিলেন লালকৃষ্ণ আডবাণী। এবার সেই রথযাত্রার পরিকল্পনা বাংলার ভোটেও নিয়েছে গেরুয়া শিবির।

নির্বাচনকে মাথায় রেখে মার্চ মাসেই দক্ষিণবঙ্গ জুড়ে রথযাত্রা করার চিন্তা করছে বাংলার গেরুয়া শিবির। গত শনিবার দলের কৌশল, নির্বাচনী ভাবনা নিয়ে সল্টলেকের কার্যালয়ে বসেছিল কোর কমিটির বৈঠক। তাতেই সিলমোহর পড়েছে রথযাত্রার ভাবনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − nine =