নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: বুধবার ১৮,ফেব্রুয়ারি ::
নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: বুধবার ১৮,ফেব্রুয়ারি :: রাস্তার ধারে খেলছিল তারা। আচমকা পাশে রাখা রাসায়নিক ভরা ড্রামে বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হল চার নাবালক। অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে পাশের পুকুরে ঝাঁপ দেয় এক নাবালক।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। আহত নাবালকদের মধ্যে ৩ জনকে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে পাঠানো হয়েছে। ক্যানিং পূর্ব বিধানসভার ঘটকপুকুর থেকে মধ্য খড়গাছি পর্যন্ত ৭ কিলোমিটার পিচ রাস্তার মেরামতির কাজ চলছে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েক দিন আগে শুরু হয়েছে রাস্তা সংস্কারের কাজ। ওই রাস্তায় প্রায় ২০০ লিটার লাইট ডিজেল অয়েল (এলডিও) বোঝাই একটি ড্রাম পড়ে ছিল। ড্রামের পাশেই খেলছিল ৮ থেকে ১০ বছর বয়সী চার পড়ুয়া। হঠাৎই বিকট শব্দে ফেটে যায় ড্রামটি।
বিস্ফোরণের তীব্রতায় একজন শিশু মারাত্মকভাবে ঝলসে যায়। বাকি তিনজনও কমবেশি দগ্ধ ও আহত হয়। দহনযন্ত্রণা সহ্য করতে না পেরে এক নাবালক পাশের পুকুরে ঝাঁপ দেয়।

