আসানসোলের ২০ নম্বর ওয়ার্ডের সেনরালে এলাকায় রাস্তা ঘিরে ফেলা নিয়ে এখনও উত্তেজনা অব্যাহত

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ১৯,ফেব্রুয়ারি :: আসানসোল পৌরনিগম-এর ২০ নম্বর ওয়ার্ডে রাস্তা ঘিরে উত্তেজনা । আসানসোলের ২০ নম্বর ওয়ার্ডের সেনরালে এলাকায় রাস্তা ঘিরে ফেলা নিয়ে এখনও উত্তেজনা অব্যাহত। দীর্ঘদিন ধরে চলা এই বিরোধে মুখোমুখি অবস্থানে গ্রামবাসী ও জমির মালিক।

গ্রামবাসীদের দাবি, সংশ্লিষ্ট এলাকায় বহু বছর ধরেই একটি রাস্তা ছিল এবং সাধারণ মানুষের যাতায়াতের জন্য সেটি ব্যবহার হয়ে আসছে। তাঁদের বক্তব্য, হঠাৎ করে সেই রাস্তা ঘিরে দেওয়ায় সাধারণ মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে। এলাকাবাসীদের স্পষ্ট দাবি, “ওই এলাকায় রাস্তা ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”অন্যদিকে জমির মালিক কেশব মণ্ডলের দাবি, সরকারি নথি ও ম্যাপে ওই স্থানে কোনো রাস্তার উল্লেখ নেই। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁর জমির সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়েছে এবং এই আন্দোলনের নেপথ্যে অন্য কারও প্ররোচনা রয়েছে।

ঘটনার পর জমির মালিকের তরফে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট-এ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গত কয়েকদিন ধরেই সেনরালে এলাকায় এই রাস্তা নিয়ে দ্বন্দ্ব চলছে। পরিস্থিতি যাতে আরও অবনতি না হয়, সে জন্য প্রশাসনের তরফে নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =