সুসাইড নোট লিখে শিলিগুড়ি মহকুমার কাশীরাম এলাকায় মহানন্দা ক্যানেলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক মৃতদেহ উদ্ধার

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ১৯,ফেব্রুয়ারি :: সুসাইড নোট লিখে শিলিগুড়ি মহাকুমার কাশীরাম এলাকায় মহানন্দা ক্যানেলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবকের মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত যুবকের নাম মনোজ কুমার ডালমিয়া(৪৮)।সে শিলিগুড়ির মিলনপল্লী এলাকার বাসিন্দা। উল্লেখ্য গত রবিবার ওই যুবক আচমকই শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের কাশীরাম এলাকায় স্কুটি নিয়ে আসেন। এরপর মহানন্দা ক্যানেলের পাশে তার স্কুটি দাঁড় করান এবং সুসাইড নোট লিখে মহানন্দা ক্যানেলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন পুলিশকে।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে চলে যায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর পুলিশ ক্যানেলে নেমে ওই যুবকের খোঁজ শুরু করে তবে কোন খোঁজ পাওয়া যায়নি। যদিও পুলিশের তরফ থেকে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকে।

ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দল ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু কর। সেই সুইসাইড নোটে লেখা রয়েছে তার বোনের জন্য ন্যায় বিচার চায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পারিবারিক কোনো সমস্যার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

টানা দুদিন অর্থাৎ ৪৮ ঘন্টা টানা তল্লাশির পর অবশেষে এদিন তিস্তা হাইড্র্যাল প্রজেক্ট গেটে ওই যুবকের মৃতদেহ ভেসে উঠে। এরপরই খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল।

পরবর্তীতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই ঘটনা খবর পরিবারের সদস্যদের মধ্যে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + nineteen =