নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সালার :: বৃহস্পতিবার ১৯,ফেব্রুয়ারি :: মুর্শিদাবাদ জেলার সালার এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি। আহতের নাম আতাউর সেখ বয়স(৪৫)। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার শক্তিপুর গ্রাম এলাকায়। জানা গেছে, কাজের সূত্রে তিনি দীর্ঘদিন ধরে সালার এলাকায় বসবাস করছিলেন।
মঙ্গলবার সন্ধ্যা নাগাদ আধার কার্ডের নাম সংশোধনের কাজে বের হন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, সালার ১ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় রেলপথ পারাপারের সময় লাইনে দিয়ে আসা একটি রেল ইঞ্জিনের ধাক্কায় গুরুতরভাবে জখম হয়ে পড়েন আতাউর সেখ।
ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে স্থানীয়রা প্রথমে কিছু বুঝে উঠতে পারেননি | রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শুরু করেন। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তড়িঘড়ি মহকুমা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন

