বিধানসভা ভোট বয়কটের হুঁশিয়ারি দিল তৃণমূল কংগ্রেসেরই কর্মী সমর্থকরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইসলামপুর :: শুক্রবার ২০,ফেব্রুয়ারী :: উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের লিলোজি গ্রামে রাস্তা সংস্কারের দাবিতে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে কয়েক ঘণ্টা অবরোধ চালানো হয়।দীর্ঘদিনের বেহাল রাস্তার সমস্যায় ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, অবিলম্বে সংস্কারের কাজ শুরু করতে হবে, নাহলে আসন্ন বিধানসভা ভোট বয়কট করা হবে। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় ৪০ বছর ধরে শুধু প্রতিশ্রুতি মিলেছে, বাস্তবে কাজ হয়নি। এমনকি রাস্তা পাশ হলেও তা অন্যত্র করা হচ্ছে বলেও দাবি তাঁদের।

যদিও বিক্ষোভকারীরা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে জানান, দলকে নয়, স্থানীয় নেতৃত্বের উদাসীনতার বিরুদ্ধেই তাঁদের ক্ষোভ।

তবে এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি জাহিদুল রহমান আশ্বাস দিয়ে বলেন, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের বন্দ্রিয়াগছ গ্রাম থেকে পথশ্রী ৪ পর্বের রাস্তার কাজ শুরু করা হয়েছে,

এই কাজ লিলোজি গ্রাম পর্যন্ত করা হবে। খুব শীঘ্রই এই কাজ লিলোজি গ্রামে রাস্তার কাজ শুরু হবে এবং লিলোজি গ্রাম পর্যন্ত সম্পূর্ণ করা হবে। এখন প্রশ্ন—আশ্বাস কবে বাস্তবে রূপ নেবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + nineteen =