নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইসলামপুর :: শুক্রবার ২০,ফেব্রুয়ারী :: স্কুলে মেয়েকে পৌছে বাড়ি ফিরার পথে পথ দূর্ঘটনায় গুরুত্বর আহত হলেন বাবা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার ঘোরামারা বাইপাস এলাকায়।
স্থানীয়রা ও ইসলামপুরের ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশীদ নিজে আহত ব্যাক্তিকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। বার বার ওই বাইপাস এলাকায় দূর্ঘটনা ঘটার কারনে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা প্রায় এক ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাদ্দাম হোসেন নিজের মেয়েকে বাইকে করে স্কুলে দিয়ে বাড়ি ফিরার পথে বাইপাসের ঘোড়ামারা এলাকায় একটি লরি পিছন দিক থেকে বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এই ঘটনায় গুরুতর আহত হয় বাইক চালক সাদ্দাম হোসেন।
তাকে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহত যুবকের একটি পা ভেঙে গেছে। ফলে চিকিৎসকরা আহত ব্যাক্তিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে। এই ঘটনাকে কেন্দ্র এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

