বলাগড়ে ছেলেধরা সন্দেহে গণপ্রহার : ২৫ জন দোষী, দু’জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শুক্রবার ২০,ফেব্রুয়ারী :: ২০১৭ সালের জানুয়ারিতে বলাগড় থানার আসানপুর গ্রামে ছেলেধরা সন্দেহে গণপ্রহারের ঘটনায় ২৫ জনকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত।

বৃহস্পতিবার চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফাস্ট ট্র্যাক, প্রথম কোর্ট) পীযূষকান্তি রায় রায়দান করেন। দোষীদের মধ্যে ৫ জন মহিলা রয়েছেন।

অভিযোগ, কল্যাণী বিশ্ববিদ্যালয়-এর এক অধ্যাপকের স্ত্রী ও কন্যাকে মারধর করা হয় এবং তাঁদের গাড়িতে আগুন ধরানোর চেষ্টা করা হয়। পরিস্থিতি সামলাতে গেলে পুলিশকর্মীরাও আক্রান্ত হন, এক সিভিক ভোলান্টিয়ার তিরবিদ্ধ হন।

ভারতীয় দণ্ডবিধির ৩৩৩, ৪৩৫, ৩২৬ ও ৩০৭ ধারাসহ ১৪৯ ধারায় দোষী সাব্যস্তদের মধ্যে গোপাল রায় ও পূর্ণিমা মালিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৩ জনকে পাঁচ হাজার টাকা জরিমানা-সহ সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =